জনপদ

দুইদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আলু-পেঁয়াজ আমদানি শুরু

হিলি স্থলবন্দরে ট্রাকের মাধ্যমে আলু ও পেঁয়াজ আমদানি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আলু ও পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুইদিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারতীয় আলু ও পেঁয়াজের আমদানি।

গত ২৩ ও ২৪ নভেম্বর দুইদিনে হিলিবন্দর দিয়ে ভারত থেকে ১৬৪ ট্রাক আলু আমদানি করা হয়। কিন্তু ভারতীয় বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় এবং সার্ভার জটিলতায় ভারত থেকে আলু আমদানি দুদিন বন্ধ ছিলো। ফলে দেশের বাজারে হঠাৎ করে বেড়ে যায় আলুর দাম।

এনিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুই দেশের আমদানি-রপ্তানি কারক এবং সিএনএফ এজেন্টরা জরুরি বৈঠক করে। ফলে আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আলু এবং পেঁয়াজ আমদানি।

এতে দেশে আলু এবং পেঁয়াজের দাম স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিষয়:আমদানি শুরু আলু পেঁয়াজ হিলি স্থলবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…