অর্থনীতি

চার বছর আগের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর আগের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের দৃশ্য, হাজার হাজার শ্রমিক রাস্তায় অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চার বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস কারখানার সাড়ে সাত হাজার শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় পাঁচ বছর আগে করোনার দোহাই দিয়ে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, আর্ন লিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। ‌

শিল্পপুলিশ জানায়, ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা ব্যবসা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে।

বিষয়:অবস্থান কর্মসূচিনবীনগর-চন্দ্রা মহাসড়কবিক্ষুব্ধ শ্রমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…