প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান সামসের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা আরিচা-মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময়, তারা আগামী রোববারের মধ্যে শামসুজ্জামানকে না ছাড়লে লাগাতার আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন। অন্যদিকে প্রথম আলোর কর্মীদের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস-সিপিজে।






