চুয়াডাঙ্গা

সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যে জেলায়

উচ্চ তাপমাত্রার সূচক ও সূর্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ তাপমাত্রার সূচক দেখানো thermometer ও সূর্যাস্তের সুন্দর দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে আরও কিছু দিন। অব্যাহত এই অতি তীব্র তাপদাহে স্বস্তি নেই চুয়াডাঙ্গায়। সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠে এখানকার জনপদ। এরই মাঝে মৌসুমের সব রেকর্ড ভেঙে সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

সোমবার ২৯ এপ্রিল বিকেলে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা চ্যানেল আই অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, চুয়াডাঙ্গায় সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন এ অবস্থা বিরাজ করতে পারে। ২ মে থেকে বৃষ্টির সম্ভাবনার কথাও জানান তিনি।

কাজী জেবুন্নেসা বলেন, ২মে দেশের মধ্য থেকে পূর্বভাগে বৃষ্টির সম্ভাবনা আছে।  ৫/৬ মে সারা দেশে থেমে থেমে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা আছে। মে মাসের প্রথম সপ্তাহে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে জানান তিনি।

সোমবার ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়:চুয়াডাঙ্গায় তাপদাহ তাপমাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…