স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একইসাথে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়। ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিল নিষ্পত্তি করে ওই রায় দেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আর দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের বাবা। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।






