আদালত

অর্থ পাচার নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট

অর্থ পাচার নিয়ে উদ্বিগ্ন হাইকোর্টের সামনে এক আইনজীবী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বেশ কিছু সাংবাদিক ও দর্শক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন ২৬শে অক্টোবরের মধ্যে দাখিল করতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটÑবিএফআইইউয়ের প্রধানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন তারা। দেশ ও দেশের অর্থনীতির স্বার্থে তা বন্ধ দেখতে চান তারা। এর আগে, নাম পদবি ছাড়া প্রতিবেদন দাখিল করা নিয়ে হাইকোর্টের কাছে বিএফআইইউ প্রধান শিমুল বিশ্বাস ক্ষমা চাইলে তাকে কঠোরভাবে সতর্ক করে দেন আদালত।

বিষয়:অর্থ পাচার হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…