চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপিপিজির সভায় হাইকমিশনার আবিদা ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ণ ০২, মে ২০২৫
বাংলাদেশ
A A
হাইকমিশনার আবিদা ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা এপিপিজির সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ব্রিটিশ পার্লামেন্টে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশ-এর এক গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেছেন।

বুধবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে এপিপিজি সভায় বাংলাদেশের স্বচ্ছতা ও অগ্রগতির চিত্র তুলে ধরেন হাইকমিশনার। এ সভার আয়োজন করেন এপিপিজির চেয়ারপার্সন এমপি আপসানা বেগম।

সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ বিষয়ে হাইকমিশনার বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা নিশ্চিত করছে। বাংলাদেশ এখন একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র, যেখানে দেশি-বিদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করতে পারেন। অতীতে ভিসা প্রাপ্তিতে যেসব প্রতিবন্ধকতা ছিল, বর্তমান সরকার তা দূর করে সহজ ও দ্রুত প্রক্রিয়া চালু করেছে।

তিনি বলেন, সরকার ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষার নীতির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সভায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একমত হন যে এ বিষয়ে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

সভায় সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরে হাইকমিশনার জানান, গত জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে যে মানবিক বিপর্যয় ঘটেছে, তার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে সরকার আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাশা করছে।

সভায় সংসদ সদস্যরা যুক্তরাজ্যে কনস্যুলার সেবা লন্ডনের বাইরেও সম্প্রসারণের আহ্বান জানান এবং হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন। হাইকমিশনার আশ্বস্ত করেন যে বাংলাদেশ সরকার সব দেশের সঙ্গে সম্মানজনক ও সমতাভিত্তিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় উপস্থিত ছিলেন আপসানা বেগম এমপি, লর্ড হুসেইন, ব্যারোনেস উদ্দিন, ইমরান হুসেইন এমপি, তাহির আলী এমপি, ডন বাটলার এমপি, বব ব্ল্যাকমেন এমপি, মার্গারেট মুলান, লর্ড সাহোতা, পল ওয়াহ ও আমান্ডা মার্টিন।

ট্যাগ: আবিদা ইসলামএপিপিজিযুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারহাইকমিশনার আবিদা ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডয়চে ভেলের সংবাদ নিয়ে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের প্রতিবাদ

পরবর্তী

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ আজ

পরবর্তী
জাতীয় নাগরিক পার্টির লোগো, সবুজ ব্যাকগ্রাউন্ডে ন্যাশনাল সিটিজেন পার্টি লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ আজ

বৃষ্টির পানিতে জল জমে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT