চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের ১২ শিশু নিহত, যুদ্ধের আশংকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২৪
আন্তর্জাতিক
A A

ইসরায়েলের অধিকৃত গোলান হাইটস অঞ্চলে লেবাননের সশস্ত্র গোষ্টি হিজবুল্লাহর রকেট হামলায় ১২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। যদিও হামলার বিষয়টি অস্বীকার করেছে হিজ়বুল্লাহ।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট একটি বিবৃতি দিয়ে বলেছেন, ‘হিজ়বুল্লাহ এই ঘটনার জন্য দায়ী এবং এর দাম ওদের দিতে হবে। শত্রুদের উপর চরম প্রত্যাঘাত করা হবে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে, আনুমানিক ৩০টি রকেট লেবাননের দিক থেকে ইসরায়েলে এসে পড়েছিল। ১২টি বাচ্চার মৃত্যুর পাশাপাশি ৪৪ জন জখম হয়েছেন। নিহত বাচ্চাগুলি একটি ফুটবল মাঠে খেলছিল। এ সময়ে রকেট এসে পড়ে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শনিবারের রকেট হামলা নিশ্চিত করেছে হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন। মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, শনিবারের গণহত্যার পর হিজবুল্লাহ রেড লাইন অতিক্রম করেছে। এটা সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর লড়াই না। তারা একটা সন্ত্রাসী সংগঠন যারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের উপর গুলি চালাচ্ছে।

এদিকে, এ হামলার পর হঠাৎ করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এ হামলার পরে ইসরায়েলি যুদ্ধবিমান টহল দেয় লেবাননের আকাশে। চিহিৃত করা হয় হিজ়বুল্লার একাধিক ঘাঁটি।

গোলান হাইটস অঞ্চলটি ১৯৬৭ সালে সিরিয়ার কাছ থেকে দখল করেছিল ইসরায়েল। ১৯৮১ সালে এখানে নিজেদের প্রশাসন গঠন করে তারা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, গোলান হাইটসকে ইজ়রায়েল-অধিকৃত এলাকা হিসেবে গণ্য করা হয়। বিশ হাজার আরবের বাস এখানে। এরা নিজেদের সিরীয় বলে দাবি করে। ইসরায়েলি নাগরিকত্ব এরা গ্রহণ করেনি।

Reneta

হিজ়বুল্লার হামলার পরে আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, যে ১২টি বাচ্চার মৃত্যু হয়েছে, তারা কেউ ইসরায়েলি নাগরিক নয়। ইসরায়েলের বিরোধী দলনেতা জাইর লাপিদের বলেন, ‘ফুটবল মাঠে যে বাচ্চাগুলি মারা গিয়েছে, তারা আমাদের পরিবারের যে কেউ হতে পারত। তাই ওরা আমাদেরই সন্তান।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১২ শিশু নিহতগোলান হাইটস অঞ্চলহিজবুল্লাহর রকেট হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT