চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের নতুন প্রেসিডেন্ট সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

তাসফিয়া মুজতবা তাসফিয়া মুজতবা
১২:৪০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রবীণ সংসদ সদস্য মাসুদ পেজেশকিয়ান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পছন্দের প্রার্থী রক্ষণশীল সাঈদ জালিলিকে বড় ব্যবধানে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। 

আজ (৬ জুলাই) শনিবার ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ানের নাম ঘোষণা করা হয়েছে। গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার মৃত্যু হওয়ার পর এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

এই নির্বাচনে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৪০৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈদ জালিলির প্রাপ্ত ভোট সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ১৭৯। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এবছর চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে কেউ এককভাবে শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়িয়েছে।

জন্ম ও শিক্ষা
১৯৫৪ সালের ২৯ সেপ্টেম্বর ইরানের মাহাবাদে জন্মগ্রহণ করেন। তার বাবা আজারবাইজানীয় এবং মা একজন কুর্দি। পেজেশকিয়ান আজারবাইজানি এবং কুর্দি উভয় ভাষাতেই সাবলীল। ১৯৭৩ সালে তিনি তার ডিপ্লোমা অর্জন করেন। এরপর কাজের দায়িত্ব পালনের জন্য তিনি মাহাবাদ ছেড়ে জাবোলে চলে যান। এই সময়েই তিনি ওষুধের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। একসময় তিনি তার নিজ প্রদেশে ফিরে আসেন এবং মেডিকেল স্কুলে ভর্তি হন।

যোদ্ধা এবং চিকিৎসক
১৯৮০ থেকে ১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধের সময় পেজেশকিয়ান ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবে কাজ করতেন। যেখানে তিনি একই সাথে মেডিকেল টিম পাঠানো, একজন যোদ্ধা এবং ডাক্তার হিসাবে কাজ করতেন। পেজেশকিয়ান ১৯৮৫ সালে তিনি তার জেনারেল প্র্যাকটিশনার কোর্স শেষ করেন এবং মেডিকেল কলেজে ফিজিওলজি পড়া শুরু করেন।

যুদ্ধের পর তিনি তাবরিজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সে সাধারণ অস্ত্রোপচারে মেজর নিয়ে তার শিক্ষা চালিয়ে যান। ১৯৯৩ সালে পেজেশকিয়ান ইরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেস থেকে কার্ডিয়াক সার্জারিতে একটি উপ-স্পেশালিটি পান। পরবর্তীতে তিনি একজন হার্ট সার্জারির বিশেষজ্ঞ হয়ে ওঠেন। তিনি ১৯৯৪ সালে তাবরিজ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেস এর প্রেসিডেন্ট নির্বাচিত হন, এই পদে তিনি ৫ বছর কাজ করেন।

Reneta

রাজনীতি
মাসুদ পেজেশকিয়ানের রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে মোহাম্মদ খাতামির প্রশাসনে উপ-স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যোগদানের মাধ্যমে। এর ৪ বছর পর তিনি ইরানের স্বাস্থ্যমন্ত্রী পদে নিযুক্ত হন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ৫ বছর এই পদে দায়িত্ব পালন করেন তিনি। এরপর পেজেশকিয়ান ইরানের পার্লামেন্টে তাবরিজ, ওস্কু এবং আজারশাহর নির্বাচনী জেলার প্রতিনিধিত্ব করেন। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রেসিডেন্ট প্রার্থী

পেজেশকিয়ান এর আগে ২০১৩ এবং ২০২১ সালেও ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। ২০১৩ সালে তিনি হাসেমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং ২০২১ সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে। গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর আবারও দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন মাসুদ পেজেশকিয়ান।

ব্যক্তিগত জীবন
পেজেশকিয়ানের স্ত্রীও একজন চিকিৎসক, তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন। ১৯৯৩ সালে একটি গাড়ি দুর্ঘটনায় স্ত্রী এবং এক সন্তানকে হারান পেজেশকিয়ানে। তিনি তার বাকী দুই ছেলে ও মেয়েকে একা বড় করেছেন এবং দ্বিতীয় বিয়ে করেননি।

পেজেশকিয়ান একজন কুরআন শিক্ষক এবং নাহজ আল-বালাঘার আবৃত্তিকার, যা ইরানের শিয়া মুসলমানদের একটি মূল পাঠ্য। তিনি ইরান-তুরস্ক ফ্রেন্ডশিপ সোসাইটিরও একজন সদস্য।

সংস্কারপন্থিদের আশার আলো
ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে কট্টরপন্থিদের হাতেই থেকেছে। এবছর প্রেসিডেন্ট নির্বাচনে পেজেশকিয়ান ছাড়া বাকি তিনজন প্রার্থীই ছিলেন কট্টরপন্থি। তবে একমাত্র সংস্কারপন্থি প্রার্থী পেজেশকিয়ান জয়ী হওয়ায় আশার আলো দেখছেন সংস্কারপন্থিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়াতুল্লাহ আলী খামেনিইরানইরানের প্রেসিডেন্টমাসুদ পেজেশকিয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনাল মাঠে বসে দেখবেন না আর্জেন্টিনার রাষ্ট্রপতি, কেন পরবেন সেই জ্যাকেট

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT