চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্বানির ছেলের বিয়েতে রিয়ান্নার পারফর্ম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ন ০১, মার্চ ২০২৪
বিনোদন
A A

খুশির হাওয়া বইছে এশিয়ার শীর্ষ ধনী আম্বানি পরিবারে। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। বিখ্যাত ব্যবসায়ীর কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে তার বিয়ে। আর হাই-প্রোফাইল এই বিয়ের আয়োজনেই পারফর্ম করতে চলেছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিয়ান্না।

ইতিমধ্যেই গুজরাটের জামনগরে শুরু হয়ে গিয়েছে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠান। যেখানে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)  পৌঁছে গেছেন রিয়ান্না।

জানা গেছে, শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় জামনগরে আম্বানিদের বাড়িতে বসবে এই অনুষ্ঠানের আসর। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে “অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড”। সেখানেই আজ পারফর্ম করবেন রিয়ান্না।

সাধারণত ব্যক্তিগত কোন অনুষ্ঠানে পারফর্ম করেন না রিয়ান্না। কনসার্টই করেন মার্কিন এই তারকা, কিন্তু আম্বানির প্রস্তাব ফেরাতে পারেননি তিনি। তবে বিনামূল্যে পারফর্ম করছেন না এই পপস্টার। রিয়ান্নার পারফর্মেন্সের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে  মুকেশ আম্বানিকে। কিন্তু সেই অঙ্কটা কত জানেন কি?

যদিও রিয়ান্নার পারিশ্রমিকের পরিমাণ সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, রিয়ান্না  অনুষ্ঠানে পারফর্ম করার জন্য  ১.৫ মিলিয়ন মার্কিন ডলার (১২ কোটি টাকা) থেকে ৮-৯ মিলিয়ন মার্কিন ডলার (৬৬-৭৪ কোটি) পর্যন্ত নিয়ে থাকেন। এছাড়াও রিয়ান্নার পোশাক, স্টেজ ইক্যুইপমেন্ট ও ব্যাকগ্রাউন্ড সিঙ্গারদের আনতেই প্রচুর টাকা খরচ হয়ে থাকে।

রিয়ান্নার পাশাপাশি তিন দিনের উদযাপনে অরিজিৎ সি , দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন এবং অজয়-অতুলের পারফরম্যান্সও থাকছে। তবে এবারই প্রথম নয় এর আগেও আম্বানি পরিবারের ইভেন্টে এর আগে পারফর্ম করেছেন হলি তারকারা। যেই তালিকায় নাম রয়েছে বিয়ন্সে, জন লিজেন্ড, ক্রিস মার্টিন, দ্য চেইনস্মোকারস, মেরুন ৫-রা।- ইন্ডিয়া টুডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত আম্বানীঅরিজিৎ সিংজনপ্রিয় মার্কিন পপ তারকাদিলজিৎ দোসাঞ্জপ্রীতমবি প্রাকমুকেশ আম্বানীরাধিকা মার্চেন্টরিয়ান্না
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়নরা

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ২৬ জেলায় ‘তথ্য কমপ্লেক্স’ নির্মাণ হবে: তথ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

শপিং মল বন্ধের প্রভাব সিনেমা হলে, ব্লকবাস্টারের ‘জরুরি বিজ্ঞপ্তি’

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষায় নকল ও কোচিং সেন্টার বিষয়ে শিক্ষামন্ত্রীর কঠোর বার্তা

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এবারের নববর্ষের শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে: সংস্কৃতিমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT