বিনোদন

আম্বানির ছেলের বিয়েতে রিয়ান্নার পারফর্ম!

রিয়ান্না আম্বানির বিয়েতে পারফর্ম করছেন, ছবি তোলা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ান্না আম্বানির বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করছেন, উপস্থিত অতিথিদের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুশির হাওয়া বইছে এশিয়ার শীর্ষ ধনী আম্বানি পরিবারে। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। বিখ্যাত ব্যবসায়ীর কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে তার বিয়ে। আর হাই-প্রোফাইল এই বিয়ের আয়োজনেই পারফর্ম করতে চলেছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিয়ান্না।

ইতিমধ্যেই গুজরাটের জামনগরে শুরু হয়ে গিয়েছে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠান। যেখানে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)  পৌঁছে গেছেন রিয়ান্না।

জানা গেছে, শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় জামনগরে আম্বানিদের বাড়িতে বসবে এই অনুষ্ঠানের আসর। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে “অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড”। সেখানেই আজ পারফর্ম করবেন রিয়ান্না।

সাধারণত ব্যক্তিগত কোন অনুষ্ঠানে পারফর্ম করেন না রিয়ান্না। কনসার্টই করেন মার্কিন এই তারকা, কিন্তু আম্বানির প্রস্তাব ফেরাতে পারেননি তিনি। তবে বিনামূল্যে পারফর্ম করছেন না এই পপস্টার। রিয়ান্নার পারফর্মেন্সের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে  মুকেশ আম্বানিকে। কিন্তু সেই অঙ্কটা কত জানেন কি?

যদিও রিয়ান্নার পারিশ্রমিকের পরিমাণ সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, রিয়ান্না  অনুষ্ঠানে পারফর্ম করার জন্য  ১.৫ মিলিয়ন মার্কিন ডলার (১২ কোটি টাকা) থেকে ৮-৯ মিলিয়ন মার্কিন ডলার (৬৬-৭৪ কোটি) পর্যন্ত নিয়ে থাকেন। এছাড়াও রিয়ান্নার পোশাক, স্টেজ ইক্যুইপমেন্ট ও ব্যাকগ্রাউন্ড সিঙ্গারদের আনতেই প্রচুর টাকা খরচ হয়ে থাকে।

রিয়ান্নার পাশাপাশি তিন দিনের উদযাপনে অরিজিৎ সি , দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন এবং অজয়-অতুলের পারফরম্যান্সও থাকছে। তবে এবারই প্রথম নয় এর আগেও আম্বানি পরিবারের ইভেন্টে এর আগে পারফর্ম করেছেন হলি তারকারা। যেই তালিকায় নাম রয়েছে বিয়ন্সে, জন লিজেন্ড, ক্রিস মার্টিন, দ্য চেইনস্মোকারস, মেরুন ৫-রা।- ইন্ডিয়া টুডে

বিষয়:অনন্ত আম্বানী অরিজিৎ সিং জনপ্রিয় মার্কিন পপ তারকা দিলজিৎ দোসাঞ্জ প্রীতম মুকেশ আম্বানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…