চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের অভাব অনুভব করছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ব্যাটিং লাইনআপে মিডলঅর্ডারের ভরসা মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে সিরিজের প্রথম টেস্টে নেই এই উইকেটরক্ষক ব্যাটার। তার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতার পর টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেম্পও বলেছেন এমনটা।

শনিবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয়দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন ডেভিড হেম্প। সেখানে জানান মুশফিকের অভাব অনুভব করার কথা।

‘অভিজ্ঞ কেউ না থাকা যেকোনো দলের জন্যই ক্ষতি। তবে মুশফিকের জায়গায় যে খেলছে, তার জন্য এটা ভালো সুযোগ। এই ইনিংসে (শাহাদাত হোসেন) দিপুর ফুট মুভমেন্ট ভালো ছিল। অ্যাটাকিং কিংবা ডিফেন্ডিং, মুভমেন্ট ভালো ছিল। এটা ভালো লক্ষণ। এই সিনিয়র ক্রিকেটাররা না থাকলে কি হবে সেটাও ভাবতে হবে। একসময় না একসময় তো এটা হবেই। তাই মুশফিকের মতো কারও অনুপস্থিতি অবশ্যই হতাশার। তবে এগুলো মেনে নিয়েই এগিয়ে যেতে হবে।’

Banglabid

প্রথম দিনে খালেদ-নাহিদের বোলিং ঝড়ে ২৮০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শেষ বিকেলে নেমে টাইগাররাও হারায় টপঅর্ডারের তিন ব্যাটারকে। দ্বিতীয় দিনেও ভালো করতে পারেননি কেউ। ১৮৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। সর্বোচ্চ ৪৭ রান আসে তাইজুলের ব্যাটে। ব্যাটারদের ব্যর্থতায় হতাশ টাইগার কোচ।

‘৫১ ওভারের বেশি ব্যাট করতে না পারায় আমরা হতাশ। এটা একটু হতাশাজনক তবে যেটা হয়েছে সেটাই। আমরা শেষ বিকেলে উইকেট নিয়েছি, দুর্ভাগ্যজনকভাবে আরও বেশি উইকেট নিতে পারিনি। তারা ২১১ রান এগিয়ে আছে। কাল সকালে যদি দ্রুত উইকেট নিতে পারি তাহলে আমরা ২৫০ রান তাড়ার করার দিকে লক্ষ্য রাখব।’

দ্বিতীয় দিন শেষে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে। ৫ উইকেট হাতে রেখে ২১১ রান লিড নিয়ে স্বস্তিতেই রয়েছে শ্রীলঙ্কা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজমুশফিকলিড স্পোর্টসসিলেটহেম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT