আন্তর্জাতিক

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

Helicopter cockpit with navigation screens and scenic landscape view. Channel i News - চ্যানেল আই নিউজ

Helicopter cockpit showing navigation instruments and a scenic landscape view from the window. Channel i News – চ্যানেল আই নিউজ

ইতালিতে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাতজনের মৃতদেহ পাওয়া গেছে। ইতালির পাইলটসহ নিহতদের মধ্যে বাকি চার জন তুরস্কের এবং দুইজন লেবাননের নাগরিক।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাডার স্ক্রীন থেকে বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার দুই দিন পর আরোহীদের মরদেহ উদ্ধার করা হচ্ছে।

বৃহস্পতিবার হেলিকপ্টারটি তাসকানির লুকা থেকে উড্ডয়ন করেছিল। উত্তরের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল পরে খারাপ আবহাওয়ায় কারণে একটি দূরবর্তী এলাকায় হেলিকপ্টারটি হারিয়ে যায়।

মোডেনা শহরের প্রিফেক্ট অফিস এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে চার জন তুরস্কের এবং দুইজন লেবাননের নাগরিক। ব্যবসায়িক কাজে ইতালিতে অবস্থান করছিলেন তারা। নিহত আরেকজন হচ্ছেন হেলিকপ্টারটির পাইলট। তিনি ইতালির নাগরিক। হেলিকপ্টারটি টাস্কানি এবং এমিলিয়া রোমাগনা অঞ্চলের সীমান্তের একটি পাহাড়ি এলাকায় পাওয়া গেছে।

ঘটনার তদন্তের অংশ হিসেবে প্রসিকিউটররা এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

বিষয়:ইতালি হেলিকপ্টার বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…