চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন অভিনেত্রী হেলেনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
অভিনেত্রী হেলেনার শেষ ছবি, লাল পোশাক ও হ্যাট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন অভিনেত্রী হেলেনা লিউক। রবিবার (৩ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘মর্দ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তখন সিনেপাড়ায় মিঠুন চক্রবর্তীর রাজ। তাকে ভালবেসেই বিয়ে করেছিলেন হেলেনা। তবে সেই সংসার বেশিদিনের জন্য স্থায়ী হয়নি। মাত্র চার মাসের মাথায় ভেঙে গিয়েছিল তাদের বৈবাহিক সম্পর্ক।

এর আগে রবিবার সকাল সাড়ে ৯ টায় ফেসবুকে তার শেষ পোস্ট। যেখানে লেখা, ‘অদ্ভুত লাগছে। মিশ্র আবেগ। কেন এরকম হচ্ছে, কোনো ধারণাই নেই’। ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি এখনও।’

একটি পুরনো সাক্ষাৎকারে মিঠুনের সঙ্গে তার ৪ মাসের বিয়ে নিয়ে হেলেনার কথা বলেছিলেন। তিনি স্টারডাস্ট ম্যাগাজিনকে বলেছিলেন, ‘আমার শুধু মনে হয়, এটা যদি না হত! তিনিই সেই ব্যক্তি যিনি আমার ব্রেনওয়াশ করেছিলেন যে, তিনি আমার জন্য আদর্শ মানুষ। আর দুর্ভাগ্যের কথা তিনি সেটা আমাকে বোঝাতে সক্ষমও হন।’

মাঝে একবার হেলেনার সঙ্গে মিঠুনের পুনর্মিলনের গুজব রটেছিল। তখন তিনি বলেছিলেন, ‘আমি তার কাছে কখনো ফিরে যাব না, যদি সে আশেপাশের সবচেয়ে ধনী মানুষ হন তাও না। আমি খোরপোশও চাইনি। ওটা একটা দুঃস্বপ্ন ছিল, আর তা শেষ হয়ে গিয়েছে।’

হেলেনার আগে মিঠুনের বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল মমতা শঙ্করের সঙ্গে। তবে নানা কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর চন্দ্রদয় ঘোষকে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন মমতা শঙ্কর। আর তার এক বছর পর মিঠুন আর হেলেনা বিয়ে করেন। ১৯৭৯ সালে বিয়ে আর ডিভোর্স দুটোই। এখানেই শেষ নয়, ১৯৭৯ সালেই মিঠুন দ্বিতীয়বার বিয়ে করেন যোগিতা বালিকে। – হিন্দুস্থান টাইমস বাংলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীমিঠুন চক্রবর্তীমিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রীহেলেনা লিউক
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT