রাজনীতি

‘জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজতে আমিরের বক্তব্য ব্যক্তিগত’

জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজতের আমিরের বক্তব্য প্রদান করছেন একজন নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজতে আমিরের বক্তব্য ব্যক্তিগত। এর দায় হেফাজতে ইসলাম নেবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। তাই জাতীয় নির্বাচনে কোনো জোট বা আসন সমোঝোতায় যাবে না সংগঠনটি। হেফাজতের কোন নেতা রাজনৈতিক বক্তব্য দিলে সেটি তার ব্যক্তিগত, হেফাজতের নয়।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয়ভাবে ৫ মে’কে শাপলা গণহত্যা দিবস ঘোষণাসহ তিন দফা দাবি জানানো হয়।

এসময় হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুহাম্মদ সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়:বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…