চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে বজ্রসহ মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, পরিবেশ, বাংলাদেশ
A A

রাজধানী ঢাকায় বজ্রসহ মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা কয়েক ঘণ্টার এই বর্ষণে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা।

আজ (২২ সেপ্টেম্বর) সোমবার মধ্যরাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত চলতে থাকা প্রবল বৃষ্টি ও বজ্রপাতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

অল্প সময়ের মধ্যেই মিরপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, মালিবাগ, রাজারবাগ, গুলশানসহ বেশ কিছু এলাকায় পানি জমে যায়। এতে যানবাহনের গতি কমে গিয়ে তৈরি হয় দীর্ঘ যানজট।

অফিসের সময় বৃষ্টি পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। অনেকেই বাসা থেকে বের হতে না পেরে দেরিতে কাজে যোগ দিয়েছেন। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে গেছে কয়েকগুণ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। তাছাড়া আজ সন্ধ্যার আগে সাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে।

টানা গরমের পর এই বৃষ্টি নগরবাসীকে কিছুটা স্বস্তি দিলেও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা চরম ভোগান্তি তৈরি করেছে। বিশেষ করে স্কুলপড়ুয়া ও বয়স্কদের চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৃষ্টিমুষলধারে বৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT