চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে সোমবার (১৬ জুন) সকাল ১০ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সকাল ১০ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

অন্যদিকে, রোববার (১৫ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে গরমের অনুভূতিও কিছুটা বাড়বে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫ মিলিমিটার।

Reneta

রোববার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু এলাকায় তাপপ্রবাহ বিরাজ করছে, তবে তা ক্রমেই প্রশমিত হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াআবহাওয়া পূর্বাভাসগরমতাপমাত্রাপরিবেশভারী বৃষ্টিসারাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, কয়েকজন আটক

জুন ১৬, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT