চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সারে ৪৯ বছরে চলে গেলেন হিথ স্ট্রিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও দেশটির ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন হিথ স্ট্রিক মারা গেছেন। তার সহধর্মিণী নাদিনে স্ট্রিক রোববার ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছেন।

জিম্বাবুয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কিংবদন্তি সাবেক ক্রিকেটারের বাবা ডেনিসও। স্ট্রিকের বয়স হয়েছিল ৪৯ বছর। দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগছিলেন।

সপ্তাহ দুয়েক আগে স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। পরে তিনি মুখপাত্রের মাধ্যমে নিশ্চিত করেন খবরটি ভুয়া ছিল।

কোলন এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চতুর্থ স্টেজে ছিলেন স্ট্রিক। ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি প্রথম প্রকাশ্যে আসে গত মে মাসে। পরে অবস্থা গুরুতর পর্যায়ে গেলে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এ বোলিং কোচ।

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক স্ট্রিক ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় দল জার্সিতে খেলেছেন। ৬৫টি টেস্টের সঙ্গে ১৮৯টি ওয়ানডে খেলে অবসরে গেছেন। টেস্টে ২১৬টি ও ওয়ানডেতে ২৩৯টি উইকেট শিকার করেছেন দেশটির অন্যতম সেরা পেসার। ২০০৯ সালে জিম্বাবুয়ে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন।

বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ২০১৪ সালে। লাল-সবুজের জার্সিধারীদের বোলিং নিয়ে কাজ করেছেন প্রায় দুই বছর। তার ক্যারিয়ারে কালো ছায়া নামে মূলত ২০২১ সাথে। এক জুয়ারির সঙ্গে যোগাযোগ থাকায় ৮ বছরের জন্য তাকে নিষিদ্ধ করে আইসিসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েলিড স্পোর্টসহিথ স্ট্রিক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পথহারা মন’-কে কেন ‘বছরের সেরা নাটক’ বলছেন দর্শক?

আগস্ট ৩, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬

অস্ট্রেলিয়ায় ‘ভালো সুযোগ-সুবিধায় ভালো প্রস্তুতি’ বাংলাদেশের

আগস্ট ৩, ২০২৬
ছবি: আইএসপিআর

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান

আগস্ট ৩, ২০২৬

গণঅভ্যুত্থানের দুই বছর: ন্যায়বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনরা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT