চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

গেল বছরের জানুয়ারিতেই শুরুতেই বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। ভক্তরাও জানিয়েছিলেন শুভ কামনা!

কিন্তু সেই সুখের ছবির রঙ বেশিদিন স্থায়ী হচ্ছে না বলেই খবর! দেশের একটি জাতীয় দৈনিকের অনলাইনে প্রকাশিত সংবাদ বলছে, তাহসান-রোজার সংসারে এখন ভাঙনের সুর!

জানা গেছে, বিয়ের কয়েক মাস যেতে না যেতেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছেন।

দুঃসংবাদটি নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান। তিনি জানিয়েছেন,“দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।”

তিনি আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি আগ্রহী ছিলেন না। তবে ভুয়া খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি স্পষ্ট করা জরুরি হয়ে পড়ে।

তাহসানের ভাষায়,“ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।”

Reneta

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি ও ভালোবাসার প্রকাশ ভক্তদের আবেগতাড়িত করেছিল। রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রে ‘রোজা’স ব্রাইডাল মেকওভার’ নামে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একজন সফল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।

তবে সেই ঝলমলে শুরু শেষ পর্যন্ত টেকেনি। এটি তাহসানের জীবনে প্রথম নয়। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। বিচ্ছেদের দুই বছর আগেই তারা আলাদা থাকতে শুরু করেছিলেন। সেই সংসারে তাহসানের একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান রয়েছে।

নতুন সংসার ভাঙনের খবরে হতাশ ভক্তরা। তবে বিষয়টি নিয়ে আপাতত বিস্তারিত কিছু বলতে চান না শিল্পী নিজেও। দূরত্ব বাড়লেও রোজা’স ব্রাইডাল মেকওভার এর অফিসিয়াল ফেসবুক পেজটির কভারে এখনো শোভা পাচ্ছে তাহসান-রোজার বিয়ের একটি ছবি! যেটি গেল বছরের ৫ জানুয়ারি পোস্ট করে তাহসানকে বিয়ে করার খবরটি জানিয়েছিলেন রোজা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানতাহসাননাটকমেকওভাররোজালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT