আদালত

জোটের ভোটে নিজ প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জের রিট শুনানি সোমবার

বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংসদ ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী ও বিশাল আকারের ভবন, আকাশের নিচে দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি আগামীকাল সোমবার।

আজ রোববার (৩০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট শুনানির এ দিন ধার্য করেন।

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন হাইকোর্টে রিটটি করেছেন। এই রিটে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান স্থগিত চাওয়া হয়েছে।

সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকেই সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে-এমন বিধান এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। গত ৩ নভেম্বর এই অধ্যাদেশ জারি করা হয়।

সংশোধনীতে বলা হয়, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে তাকে নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ বড় দলের সঙ্গে কোন ছোট দল জোট করলে এবং ছোট দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি আর আগের মতো বড় দলের প্রতীকটি পাবেন না।

বিষয়:এনডিএমচ্যালেঞ্জের রিট শুনানিনিজ প্রতীকে নির্বাচন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…