স্বাস্থ্য

ডেঙ্গু নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতাল সমূহকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, শর্ত মেনে মেডিকেল চালানোর নির্দেশনা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী শর্ত মেনে বেসরকারি মেডিকেল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালানোর নির্দেশনা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডেঙ্গুর সংক্রমণ বাড়লে স্যালাইন সংকট এবং স্যালাইনের মূল্যবৃদ্ধি না হয় এর জন্যে যথাযথ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেনও জানান মন্ত্রী।

মঙ্গলবার ৭ মে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ডেঙ্গু সম্পর্কিত প্রস্তুতিকরণ শীর্ষক এক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান।

বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং ইউএইচসি ফোরাম আয়োজিত ওই সেমিনারে ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান সভাপতিত্ব করেন।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড.কবিরুল বাশার, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্‌ (বিআরআইসিএম)-এর মহাপরিচালক ডা. মালা খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়:ব্র্যাক স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…