স্বাস্থ্য

ডেঙ্গু চিকিৎসায় ৪০০ কোটি খরচ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু চিকিৎসায় সরকারের ব্যয় সম্পর্কে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় সরকারের ব্যয় ও পরিকল্পনা নিয়ে বক্তব্য দিচ্ছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গুর চিকিৎসায় চলতি মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় করেছে সরকার। ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর জন্য সরকারের গড়ে ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে ডেঙ্গু মোকাবিলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন: দেশে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর ৭০ শতাংশ সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর ৩০ শতাংশ বেসরকারিতে। সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা বিনামূল্যে দেওয়া হচ্ছে। গড়ে রোগীপ্রতি ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে। সেই হিসাবে চলতি মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকা ডেঙ্গু চিকিৎসায় ব্যয় করেছে সরকার।

তিনি বলেন: চলতি মৌসুমে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১ লাখ ১২ হাজার ১৮৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৪১১ জন। আর মারা গেছেন ৫৩৭ জন। এখনো হাসপাতালে ভর্তি ৮২৩৬ জন। নারীরা আক্রান্ত কম হলেও মারা যাচ্ছেন বেশি। পুরুষের প্রায় দ্বিগুণ নারী মারা যায়। তারা চিকিৎসা নিতে বিলম্ব করছেন বলেই তাদের মৃত্যু বেশি হচ্ছে। হয়তো তাদের প্রতি নজর দেওয়া হচ্ছে না।

ডেঙ্গু মোকাবিলায় আলোচনা সভা, বক্তারা সচেতনতার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ জাহেদ মালিক বলেন, দুই ধরনের ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নেয়। অনেকের প্লাটিলেট ও আইসিইউ প্রয়োজন হয়। অনেকের শুধু ওষুধেই সুস্থ হয়। দেশে হাসপাতালে মোট ভর্তি রোগীর মধ্যে ৬৫ শতাংশ পুরুষ। ডেঙ্গুতে মৃত্যুর ৬৫ শতাংশ নারী আর ৩৫ শতাংশ পুরুষ। ঢাকায় অর্ধেক, বাইরে বাকি রোগী। ঢাকায় রোগী নিয়ন্ত্রণ করতে পারলে অর্ধেক রোগ কমাতে পারব।

তিনি আরও বলেন, এখন আমাদের দায়িত্ব চিকিৎসা দেওয়া। আমরা তা দিচ্ছি। আমরা রোগীদের স্যালাইনসহ সেবার সব ব্যবস্থা নিয়েছি। সিটি করপোরেশনসহ সবার সঙ্গে তথ্য শেয়ার করছি। তাদেরকে এডিস প্রতিরোধে সহযোগিতা করছি। আমরা পৃথিবীর অন্যান্য দেশ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি। কারও একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একে অপরকে দোষারোপ না করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ডেঙ্গু ব্যবস্থাপনায় জড়িত স্টেক হোল্ডাররা।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গু চিকিৎসা স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…