অপরাধ

ধর্ষণচেষ্টায় মাদ্রাসার প্রধান শিক্ষককে গণপিটুনির পর পুলিশে দিল জনগণ

জনগণ গণপিটুনির পর পুলিশে দেয় মাদ্রাসার প্রধান শিক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে একটি মাদ্রাসায় এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক কামরুজ্জামানকে স্থানীয়রা আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন।

শনিবার (২৩ মে) মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণচেষ্টার বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসীরা অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এর আগে গত তিন দিনে সাভারের আমিনবাজার ও বনগাঁও ইউনিয়নে আরো দুই শিশু ধর্ষণের শিকার হয়।

বিষয়:অভিযোগ ধর্ষণচেষ্টা মাদ্রাসাছাত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…