শ্রীলংকান হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে’কে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। অসদাচরণের জন্য তাকে ৪৮ ঘন্টা সাসপেন্ড এবং ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শনোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। টাইগারদের অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও কোচ ফিল সিমন্স’কে। মিরপুরের হোম অফ ক্রিকেটে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।






