চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘোড়ায় চড়ে যেতেন কবর খুঁড়তে, এবার নিজেই শায়িত মাটির ঘরে

৩ হাজারের বেশি কবর খনন করেছেন নিঃস্বার্থ এই মানুষটি

এস কে রাসেল এস কে রাসেল
১২:৩৬ অপরাহ্ণ ২৮, জুন ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
একজন ব্যক্তি ঘোড়ায় চড়ে গ্রামীণ পথে চলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোড়ায় চড়ে যেতেন কবর খুঁড়তে, এবার নিজেই শায়িত হলেন মাটির ঘরে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামের বাসিন্দা, মানবিকতা ও সেবার প্রতীক হিসেবে পরিচিত মো. মনু মিয়া (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ ২৮ জুন শনিবার সকাল ১০টায় নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনু মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর  বলেন, আমরা একজন নিঃস্বার্থ, দয়ালু মানুষকে হারালাম। এমন মানুষ এখন খুব বিরল।

ঢাকায় কর্মরত আইনজীবী ও স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা জানান, সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মনু মিয়া। তখনই দুর্বৃত্তদের হাতে প্রাণ হারায় তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। অনেকে নতুন ঘোড়া কিনে দিতে চেয়েছিল। কিন্তু তিনি স্পষ্ট বলেন, ‘আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করার জন্য, মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না।’ এটাই ছিল তার জীবনদর্শন।

ঘোড়ার মৃত্যুর পর থেকেই তার শরীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। তিনি বলেন, চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও আর আগের মতো হতে পারেননি। আজ আমরা এক অনন্য দৃষ্টান্তের মানুষকে হারালাম।

‘শেষ ঠিকানার কারিগর’ নামে এলাকায় খ্যাতি পাওয়া মনু মিয়া বিগত প্রায় ৪৯ বছর ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই কবর খননের কাজ করতেন। তার খুঁড়ে দেওয়া কবরেই শেষ ঠিকানা হয়েছে প্রায় ৩ হাজার মানুষের। মৃত্যুর সংবাদ পেলেই নিজের কেনা ঘোড়ায় চড়ে ছুটে যেতেন মৃতের বাড়িতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবরমো. মনু মিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT