বিনোদন

ধর্মান্তরের গল্পে তৈরি ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে তোলপাড়

একজন নারী যোদ্ধা বন্দুকের পাশে বসে আছেন, উদ্বিগ্ন দেখাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দ্য কেরালা স্টোরি’র একটি দৃশ্য

ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে চলছে বিতর্ক। ছবির গল্প ‘লাভ জিহাদ’ নিয়ে। ছবিটি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

রবিবার ফেসবুকে শেয়ার করা এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ছবির ট্রেলার দেখে বোঝা যায় যে এটি সংঘ পরিবারের ষড়যন্ত্র। কেরালার মতো একটি আপোষহীন ধর্মনিরপেক্ষ জায়গাকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে প্রচার চালানো হচ্ছে।’

ছবিটির ট্রেলারে দেখানো হয়েছে, কেরালার থেকে ৩২ হাজার মহিলাকে ধর্ম পরিবর্তন করিয়ে মুসলিম বানিয়ে সিরিয়া এবং আফগানিস্তানে আইএস-এর প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে।

পিনারাই বিজয়ন এর মতে, এগুলো সবই অপপ্রচার। কেরালায় নারীদের ধর্মান্তরকরণ একটি সমস্যা, তবে এত প্রকট নয় যতটা ছবিতে দেখানো হয়েছে। তবে ছবির পরিচালক সুদীপ সেন তা মানতে নারাজ।


সূত্র: কইমই

বিষয়:অভিনয় কেরালা ট্রেলার দ্য কেরালা স্টোরি মন্ত্রী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…