চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর আমেরিকায় ‘হাওয়া’র নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

প্রথম কোনো বাংলাদেশী সিনেমা হিসাবে রেকর্ড টানা চতুর্থ সপ্তাহে আমেরিকায় চলছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। কানাডায়ও ভাগ বসিয়েছে অতীতের ‘আয়নাবাজি’ ও ‘দেবী’র চতুর্থ সপ্তাহের রেকর্ডে।

নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ সেপ্টেম্বর থেকে আমেরিকার শোকেইস চেইনে নিউ ইয়র্ক এর জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস থিয়েটারে টানা চতুর্থ সপ্তাহেও বইছে ‘হাওয়া’। এর আগে রেকর্ড টানা তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই থিয়েটারে চলেছে ‘দেবী’। অবশ্য ‘দেবী’ এর আয় এই থিয়েটারে দ্বিতীয় সপ্তাহেই ছাড়িয়েছে ‘হাওয়া’।

Banglabid

৭৩ থিয়েটারে মুক্তির পর পুরো আমেরিকায় আয় এর দিক দিয়ে বাংলাদেশী সকল সিনেমার রেকর্ড মাত্র চারদিনেই ভেঙেছে ‘হাওয়া’।

একই দিন থেকে কানাডায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে অন্টারিও প্রভিন্স এর টরন্টো শহরের সিনেপ্লেক্স এগলিংটন টাউন সেন্টার থিয়েটারে টানা চার সপ্তাহ চলছে ‘হাওয়া’। এর আগে এই থিয়েটারেই টানা চার সপ্তাহ চলেছিলো ‘আয়নাবাজি’ ও ‘দেবী’। আর এই সপ্তাহে টরন্টো এর সিনেপ্লেক্স মর্নিং সাইড সিনেমাস থিয়েটারে টানা তৃতীয় সপ্তাহ চলছে ‘হাওয়া’। কানাডায়‘আয়নাবাজি’ মুক্তি পেয়েছিলো চারটি আর ‘দেবী’ ৬টি হলে। আর ১৩টি থিয়েটারে মুক্তির প্রথম চারদিনেই আগের আয়ের রেকর্ড ভেঙেছে‘হাওয়া’।

‘স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এবং ফেইসকার্ড প্রোডাকশন নির্মিত মেজবাউর রহমান সুমন এর সিনেমা ‘হাওয়া’ প্রথম সপ্তাহে কানাডায় ১৩টি এবং আমেরিকায় ৭৩টি মোট ৮৬ হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে উত্তর আমেরিকায় ৩৫টি থিয়েটারে চলেছে হাওয়া। তৃতীয় সপ্তাহে চলেছে ১৩টি থিয়েটারে। আর সগৌরবে চতুর্থ সপ্তাহ চলছে ৩টি থিয়েটারে। সব মিলিয়ে উত্তর আমেরিকায় অবিশ্বাস্য ১৩৭ সপ্তাহ উদযাপন করছে ‘হাওয়া’।

Reneta

মুক্তির প্রথম চারদিনে লেবার ডে উইকেন্ড-এ বক্সঅফিসে ঝড় তুলে বক্স অফিস কমস্কোর এর ইউএস টপচার্টে ২৭ নম্বরে এসেছে ‘হাওয়া’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তর আমেরিকাদেবীমেজবাউর রহমান সুমনসিনেমাস্বপ্ন স্কেয়ারক্রোহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT