চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রনি-হৃদয়দের কাজটা সহজ করে দিলেন হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ঘরোয়া ক্রিকেটে সবসময়ই ধারাবাহিক রনি তালুকদার। জাতীয় দলে তার ফেরার রাস্তা তৈরি করে দিয়েছে এবারের বিপিএল। রংপুর রাইডার্সের হয়ে বেশ কয়েকটি ইনিংস ছিল নজরকাড়া। সুবাদে এসেছে নতুন সুযোগ। ৮ বছর পর প্রত্যাবর্তনে কোচ হিসেবে তিনি পাচ্ছেন চণ্ডিকা হাথুরুসিংহেকেই।

পাশাপাশি বিপিএল মাতিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয়, তানভির ইসলাম। সিরিজ শুরুর আগে তাদের প্রতি কোচের বার্তা, ঘরোয়া ক্রিকেটের মতো করেই খেলার।

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে আসেননি অধিনায়ক সাকিব আল হাসান। পাঠানো হয় হেড কোচকে।

Banglabid

হাথুরুসিংহে এসে বললেন, ‘ম্যাচ পরিস্থিতিতে কেমন করে সেটি দেখতে মুখিয়ে আছি। নেটে তাদেরকে যেমনটা দেখেছি তাতে মুগ্ধ। রনিকে অনেক আগেই দেখেছি। সাউথ আফ্রিকার বিপক্ষে তার খেলা ম্যাচটা স্মরণও করতে পারছি। তারপর আর মনে করতে পারছি না, সে কী ইনজুরিতে পড়েছিল নাকি অন্যরা ভালো করছিল!’

‘সত্যি বলতে দেখতে মুখিয়ে আছি তারা কেমন করে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই তারা এখানে এসেছে। মনে করি তারা শুধু একটা সুযোগই পাবে না, তারা অনেকগুলো সুযোগ পাবে নিজেদের প্রমাণ করতে। তাদের জন্য আজ আমার বার্তাটা হল, সহজাতভাবে তারা যেটি পারে আন্তর্জাতিক ক্রিকেটে তারা যেন সেটিই করে।’

২০১৫ সালে একটি টি-টুয়েন্টি খেলেছিলেন রনি। লোয়ার অর্ডারে ব্যাট করে রানও করেছিলেন। অজানা কারণে ওই ম্যাচের পর তার আর ডাক আসেনি জাতীয় দলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামটি-টুয়েন্টিবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজরনিলিড স্পোর্টসহাথুরুসিংহেহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT