বাংলাদেশ

হাসনাত-সারজিসের গাড়িবহরে দুর্ঘটনা: ঢাবিতে বিক্ষোভ

ঢাবি বিক্ষোভের সময় গাড়ি দুর্ঘটনা, প্রচুর জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি বিক্ষোভের সময় একটি গাড়ি দুর্ঘটনা ঘটে, প্রচুর জনসমাগম ও পুলিশ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল ২৭ নভেম্বর বুধবার রাত ১১ টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবার টিএসসিতে এসে শেষ হয়।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওই গাড়িবহরে থাকা একটি প্রাইভেট গাড়িকে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। ক্ষতিগ্রস্ত গাড়িতে হাসনাত-সারজিসের কয়েকজন সফরসঙ্গী ছিলেন। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…