বাংলাদেশ

আসলেই কি বিয়ে করেছেন হাসনাত আবদুল্লাহ?

হাসনাত আবদুল্লাহর পরিবারের সঙ্গে খাবার খাচ্ছেন সবাই. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসনাত আবদুল্লাহর পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাচ্ছেন, একটি বড় পাত্রে ভাত ও মাংস রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘আসিফ মাহমুদের গায়ে হলুদ ও সারজিস আলমের বিয়ে’ নিয়ে ফেসবুকে নাটকীয়তার পর জানা গেল, বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তবে ফেসবুকে নাটকীয়তার কারণে সারজিস আলমের শুভেচ্ছা পোস্টের পরও হাসনাতের বিয়ে নিয়ে প্রশ্ন রয়েছে নেটিজেনদের মনে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হাসনাতের নতুন পথচলায় শুভেচ্ছা জানিয়েছেন সারজিস আলম।

সারজিস আলম হাসনাত আব্দুল্লাহর সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত। তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছো।

সারজিস লিখেছেন, দাম্পত্য জীবন সুখের হোক। আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন।

পাত্রীর পরিচয় জানা না গেলেও পাত্রীপক্ষের এক আত্মীয়ের ফেসবুক পোষ্টেও বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গতকাল শুক্রবার রাতে হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘শুনলাম আজ রাতে আসিফ মাহমুদের গায়ে হলুদ, মো. সারজিস আলমের বিয়ে আর নাহিদ ইসলামের মেজো ছেলের সুন্নতে খৎনা।’ এরপর আজ (শনিবার) জানা গেল বিয়েটা তিনিই করেছেন।

উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিষয়:সমন্বয়ক সারজিস আলম হাসনাত আবদুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…