চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নিষ্ঠুর দমন-পীড়ন ‘‘ভুল’’ ছিল: জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জয় এর সাক্ষাৎকার, বাংলাদেশের রাজনীতি বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের ওপর শেখ হাসিনা সরকারের নিষ্ঠুর দমন-পীড়ন ‘‘ভুল’’ ছিল বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা সরকারের কিছু ভুলের কথা স্বীকার করে জয় বলেন, জাতিসংঘ প্রতিবেদনে ১৪০০জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। তবে অর্ন্তবর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ৮০০জন নিহতের কথা বলেছেন।

দেশ অস্থিতিশীল হলে ইসলামপন্থীরা লাভবান হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে প্রফেসর ইউনূস কারসাজিপূর্ণ নির্বাচনের পরিকল্পনা করছেন।

জয় বলেন, নির্বাচনে কোন দলকে বাদ দেওয়া হলে তা হবে একটি প্রহসনের নির্বাচন।

জয় বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে।

Reneta

জয় বলেন, ‘আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ ও সুষ্ঠু হতে হবে।’

জয় এর মতে, ‘এখন যা ঘটছে তা আসলে আমার মা এবং আমাদের রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা। এটি ন্যায়বিচারের ছদ্মবেশে রাজনৈতিক কারসাজি।’

জয় বলেন, আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া হলে নির্বাচনের ফলাফল দেশের জনগণ মেনে নিবে না ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বীকৃতি দেবে না।’

ইউনূস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তুলে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও দলীয় সমর্থকদের এক বছরেরও বেশি সময় ধরে জেলে রাখা হয়েছে এবং জামিনও দেওয়া হচ্ছে না।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রায় ৫০০ আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৩১ জন দলীয় কর্মী জেল হেফাজতে মারা গেছেন।

ওয়াজেদ বলেন, দেশের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দুরা এই সরকারে প্রধান লক্ষ্যবস্তু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই আন্দোলনসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT