ক্রিকেট

জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত করা হল হাসিবুলকে

নির্বাচক হাসিবুলের ছবি, তিনি ভাবুক মুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসিবুল হোসেন শান্ত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যুক্ত হলেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শনিবার তাকে অনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ফেব্রুয়ারিতে গাজী আশরাফ হোসেন লিপু নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান হান্নান সরকার। এরপর থেকে গত ৭ মাস ধরে লিপু ও রাজ্জাক মিলে নির্বাচক প্যানেলের দায়িত্ব সামলাচ্ছেন। তাদের চাপ কমাতে এবার হাসিবুলকে যুক্ত করেছে বিসিবি।

বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন হাসিবুল হোসেন শান্ত।

বিষয়:জাতীয় দল নির্বাচক বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…