চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসানের বলে রিশাদের দারুণ ক্যাচে ফিরলেন রাচীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাট হাতে বাইশ গজে ভয়ানক হয়ে উঠেছিলেন রাচীন রবীন্দ্র। কিউই অলরাউন্ডারকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন উইল ইয়াং। ২৯২ রানের লক্ষ্যকে অনেকটাই সহজ করে তোলার পথে এগোচ্ছিলেন এই দুই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত রিশাদ হোসেনের দারুণ ক্যাচে ভেঙেছে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। সাজঘরে ফেরেন রাচীন।

বাংলাদেশের ৪৯.৫ ওভারে ২৯১ রানের জবাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৮ ওভারে ১ উইকেটে ১১১ রান। ফিফটি পাওয়া উইল ইয়াং ৫১ ও হেনরি নিকোলস ১৩ রানে ক্রিজে আছেন।

দলীয় ৭৬ রানের সময় স্বাগতিকরা প্রথম উইকেট হারায়। ৩৩ বলে ৭ চার ও এক ছক্কায় ৪৫ রান করা রাচীন খেলেছিলেন পুল শট। হাসান মাহমুদের বলে বল সীমানা ছাড়া হওয়ার আগে ডিপ মিডউইকেটে লাফিয়ে শরীরের ভারসাম্য ঠিক রেখে বল তালুবন্দি করেন রিশাদ।

এর আগে বুধবার নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিউই বোলিং আক্রমণ চুরমার করেন সৌম্য সরকার। ১৫১ বলে ২২ চার ও ২ ছয়ে খেলেন ১৬৯ রানের বিধ্বংসী ইনিংস।

কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে এখন সৌম্য এশিয়ান ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে এখন সর্বোচ্চ ওয়ানডে ইনিংসর মালিক।

২০০৯ সালের মার্চে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের মাটিতে ১৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শচীন। সেই রেকর্ড ১৪ বছর পর ভেঙে দেন সৌম্য।

Reneta

সবমিলিয়ে অবশ্য ওয়ানডেতে নিউজিল্যান্ডের মাঠে সর্বাধিক রানের ইনিংসটি খেলেছিলেন মার্টিন গাপটিল। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। এটি ওয়ানডে ইতিহাসে কোনো ব্যাটারের দ্বিতীয় সর্বাধিক রানের ইনিংস।

আগের ম্যাচে শূন্য রানে আউট হয়ে বাংলাদেশ দলে সুযোগ পাওয়াকে প্রশ্নের মুখে ফেলেছিলেন সৌম্য। এক ম্যাচ পরই দেড়শ পেরেনো ইনিংস খেলে বার্তা দিলেন ফুরিয়ে যাননি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১১৬ বলে ১৩ বাউন্ডারিতে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন টাইগার ওপেনার। শেষের ৩৮ বলে যোগ করেন ৬৯ রান।

সৌম্য সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। বড় ইনিংস না পাওয়ায় তাকে ঘিরে প্রত্যাশাও কমে আসে। ঘরোয়া লিগেও রান পাচ্ছিলেন না। চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরার পর ডাক পান বাংলাদেশ দলে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল হতাশার। দলের রান ফিফটি ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেন যান এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস। কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। এক প্রান্ত থেকে লড়ে যান শুধু সৌম্য।

তাওহীদ হৃদয় রান আউট হয়ে ফিরলে বিপদ আরও বাড়ে। ৮০ রানে ৪ উইকেট হারানোর পর অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে জুটি জমে ওঠে সৌম্যর। মুশফিক ৪৫ করে আউট হলে ৯১ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙে। মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিবকে নিয়ে লড়ে সৌম্য তিনশর কাছে নিয়ে যান বাংলাদেশের সংগ্রহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডনেলসনবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেরাচীনরিশাদলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT