বাংলাদেশ

হাসান আরিফের নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা

জনপ্রিয় ব্যক্তিত্বের জানাজায় উপস্থিত বিভিন্ন ব্যক্তি ও নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জানাজায় অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তি ও নেতা, শান্তিপূর্ণ পরিবেশে মুসল্লিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা নগরীর ধানমন্ডি ৭-এর মসজিদে এশার নামাজের পর উপদেষ্টা এ এফ হাসান আরিফের নামাজে জানাজায় শরিক হয়েছেন।

এর আগে প্রধান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে অধ্যাপক ইউনূস উপদেষ্টা দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন।

পরে তিনি প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে নগরীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। তার বয়স ছিল ৮৫ বছর।

তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন।

বিষয়:জানাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…