গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন হাসান আল মামুন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণঅধিকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গণঅধিকার পরিষদের প্রতিনিধি হিসেবে চীন সফরে যাচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
আরও বলা হয়, মো. রাশেদ খান চীন সফরে যাওয়ায় উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হলো।








