চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের ছবি ও হার্ভার্ড ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু দাবি প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করা হয়েছে।

আজ (১৫ এপ্রিল) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের দাবিগুলো বিশ্ববিদ্যালয়টির একাডেমিক স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ বলে জানিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ।

প্রশাসনের দাবিগুলোর লক্ষ্য ছিল ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ মোকাবেলা করা, যার মধ্যে যুক্তরাষ্ট্রের মূল্যবোধ এবং প্রতিষ্ঠানের প্রতি শত্রুভাবাপন্ন কোনো আন্তর্জাতিক ছাত্রকে গ্রহণ করা থেকে বিরত থাকাও অন্তর্ভুক্ত ছিল।

কর্তৃপক্ষ বলেছে, ট্রাম্প প্রশাসনের দাবি মানা হলে তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ একটি রক্ষণশীল সরকারের কাছে হস্তান্তর করার শামিল হতো।

হার্ভার্ডের এমন অবস্থান নেওয়ার কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়টির জন্য ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করে।

গত ১৮ মাসে গাজা যুদ্ধ চলার সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়ার অভিযোগ করে ট্রাম্প প্রশাসন।

Reneta

এই অভিযোগে গত মাসে হোয়াইট হাউজ হার্ভার্ডের ৯ বিলিয়ন ডলারের ফেডারেল চুক্তি ও অনুদান পর্যালোচনা করার কথা বলেছিলো।

পর্যালোচনার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি না মানায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করার কথা জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের বরিশাল বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

ফিফার স্বীকৃতিতে ৮ হাজার মাইল দূরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আফগান মেয়েরা

আগস্ট ৬, ২০২৬

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT