চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাইমড আউটের’ ভয়ে প্যাড ছাড়াই মাঠে হারিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের মঞ্চে ‘টাইমড আউটের’ বিষয়টি আলোচনায় এনেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজকে ‘টাইমড আউট’ করে ফেরান টাইগার অলরাউন্ডার। আউটটি নিয়ে আলোচনা-সমালোচনা হলেও ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে তা। ফলে ব্যাটাররাও এখন বেশ ভীত ‘টাইমড আউট’ নিয়ে। সে ভীতি থেকে এবার প্যাড ছাড়াই ব্যাট হাতে ক্রিজে এসেছেন পাকিস্তানি পেসার হারিস রউফ।

অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে সিডনি থান্ডার ও মেলবোর্ন স্টার্সের ম্যাচে ঘটেছে এমনটা। সময়মত ক্রিজে উপস্থিত হতে প্যাড ছাড়াই নেমে আসেন হারিস।

আলবুরির লাভিংটন স্পোর্টস গ্রাউন্ডে আগে ব্যাটে নামে মেলবোর্ন স্টার্স। ১৯তম ওভারের চতুর্থ বলে ষষ্ঠ উইকেট হারানোর আগে ১৬৮ রান তুলে ছিল স্টার্স। কিন্তু এরপরই ধস নামে। ইনিংসের শেষ ওভারে পরপর তিন বলে তিন ব্যাটারকে হারায় তারা। দ্রুত উইকেট পতনে প্রস্তুত হওয়ার সময় পাননি হারিস।

তাই টাইমড আউটের শঙ্কায় প্যাড ছাড়াই নেমে পড়েন হারিস। অনেকটা দৌড়েই ক্রিজে আসেন তিনি। তবে ইনিংসের শেষ বলে ক্রিজে আসেন পাকিস্তানি পেসার। তাও ছিল ননস্ট্রাইক প্রান্তে। সে কারণে কোনো বল মোকাবেলা করতে হয়নি তাকে।

শেষ বলে লিয়াম ডাউসন বোল্ড হলে ১৭২ রানেই গুটিয়ে যায় স্টার্সদের ইনিংস। রউফ নন স্ট্রাইক প্রান্তে অপরাজিত ছিলেন। এরপর রান তাড়ায় নেমে ১৮.২ ওভারে ৫ উইকেটে জয় নিশ্চিত করে সিডনি ঠান্ডার।

No gloves, pads or helmet on 🤣

Haris Rauf was caught by surprise at the end of the Stars innings!@KFCAustralia #BucketMoment #BBL13 pic.twitter.com/ZR9DeP8YhW

— KFC Big Bash League (@BBL) December 23, 2023

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিগ ব্যাশমেলবোর্নরউফলিড স্পোর্টসসিডনিহারিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT