চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্দিক রেকর্ড গড়ে বললেন ‘খেলার কারণ নেই’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক টি-টুয়েন্টির ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে এক ম্যাচে ফিফটি ও ৪ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন হার্দিক পান্ডিয়া। তার অলরাউন্ড পারফরম্যান্সে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়ে শুরু করেছে টিম ইন্ডিয়া।

সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করে ভারত ৮ উইকেটে তোলে ১৯৮ রান। হার্দিক ৩৩ বলে ৬ চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন। পরে বল হাতে ছিলেন উজ্জ্বল। ৪ ওভারে ৩৩ রানে নেন ৪ উইকেট।

ওপেনার জেসন রয়, ১৪ বলে ২১ রান করে বিধ্বংসী হয়ে উঠতে থাকা ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারেনের উইকেট নেন হার্দিক। তিন বল বাকি থাকতে ১৪৮ রানে অলআউট হয় ইংলিশরা।

সবমিলিয়ে বলা যায় হার্দিকের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ইংল্যান্ড। এমন পারফরম্যান্সের পরও ২৮ বর্ষী তারকা পা মাটিতেই রাখছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে ফিটনেস নিয়ে সংগ্রামের কথাও টেনেছেন।

‘গতবার যখন ইংল্যান্ডে খেলেছিলাম, এক ম্যাচে চার উইকেট নিয়েছিলাম এবং ৩০এর অধিক রান করেছিলাম। এখন ক্রিকেট উপভোগ করছি। সাফল্য চাই। তবে অনেক সময় ফিটনেস ও দক্ষতা বাড়াতে সময় ব্যয় করি।’

‘আমার দীর্ঘ বিরতির কারণে ছন্দে ফিরতে চেয়েছিলাম। দ্রুত বোলিং করাটা সচেতনভাবে নেয়া সিদ্ধান্ত ছিল। যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলা থেকে কিছু সময় বিরতি চাই, যখন জানি যে শতভাগ দিতে পারব না, তখন হার্দিক পান্ডিয়ার খেলার কোনো কারণ নেই।’

Reneta

গত আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব করেছিলেন হার্দিক। পরে আয়ারল্যান্ড সিরিজে টি-টুয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দেন। বিষয়টি তার কাছে মোটেও বোঝা নয়, সেটিও জানালেন।

‘আমি আনন্দিত। সবসময়ই এমন এক ব্যক্তি যে দায়িত্ব নিতে পছন্দ করি, খেলায় উন্নতি করে থাকি। অধিনায়কত্ব কিছু দায়িত্ব যোগ করে। কিন্তু আমি সবসময় একজন দায়িত্বশীল খেলোয়াড়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬

ব্যাটে বলে উজ্জ্বল সাকিব, টানা দ্বিতীয় জয় জাফনার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT