কিশোরগঞ্জ

হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ এক পর্যটক

ছেলে ব্যক্তি sunglasses পরা, ক্যাজুয়াল পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলে ব্যক্তি sunglasses পরা, ক্যাজুয়াল পোশাক পরা ছবি, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের মিঠামইনে ঘুরতে এসে হাওরে গোসল করতে নেমে ডুবে যায় তিন পর্যটক। দুই জনকে উদ্ধার করা হয় কিন্তু এখনও নিখোঁজ রয়েছেন একজন পর্যটক।

শুক্রবার ১২ জুলাই বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক আবিদ (২০) গাজীপুর জেলার বাসিন্দা।

এই ঘটনায় সজীব এবং শাহজাহান নামের দুই পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর থেকে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে আসে তারা। বিকাল ৩ টার দিকে মিঠামইন জিরো পয়েন্টের কাছে তিন জন হাওরে গোসল করতে নেমে ডুবে যায়।

তিনি আরও বলেন, তারমধ্যে সজীব এবং শাহজাহান নামে দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আবিদ (২০) নামে একজন এখনও নিখোঁজ আছেন। কিশোরগঞ্জের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিষয়:কিশোরগঞ্জ ডুবে নিখোঁজ ১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…