চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:৫৩ অপরাহ্ণ ০৭, জুন ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৫ টায় চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

মৃত শফিকুল ইসলাম (২২) চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি শফিকুল ইসলাম বলেন, চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা মঞ্জুমা আরার স্বামী একজন সৌদি প্রবাসী। তাদের বাসার এক ভাড়াটে স্বপরিবারে সম্প্রতি সৌদি আরব হজ পালন করতে গেছেন। পরিবারের গৃহকর্তা যাওয়ার আগে তার এক ভাগ্নেকে বাসা দেখভালের জন্য রেখে যান। তারা হজে যাওয়ার পর ভাগ্নের সঙ্গে বাসায় কয়েকজন বন্ধু আসা যাওয়া করতো। মাঝে মধ্যে দু’য়েকজন বাসাটিতে রাত্রিযাপন করতো।

তিনি আরও জানান, শুক্রবার রাতে বাসায় আসেন শফিকুল ইসলাম। কিন্তু কোরবানির ঈদের দিনে দুপুরের পরও কোন সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ জাগে ভাড়া বাসায় অবস্থানকারী অন্যদের। পরে বাসার মালিকের লোকজন অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোন ধরনের সাড়াশব্দ পাননি। এরপর বিষয়টি পুলিশকে অবহিত করেন।

ওসি বলেন, দুপুরে বাসার মালিকপক্ষের লোকজনের খবরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বাসার দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে দরজাটি ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পুলিশ সদস্যরা। এসময় ফ্যানের সিলিংয়ের সাথে রশিতে ঝুলন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

Reneta

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি শফিকুল ইসলাম। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারলাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

জুন ২০, ২০২৬

দুই দিনব্যাপী সংগীত দিবসের আয়োজন, গাইবেন যারা

জুন ২০, ২০২৬

রোনালদোকে নিয়ে সমালোচনা ‘অহেতুক ও অবান্তর’

জুন ২০, ২০২৬

ট্রাম্পের ইরান সমঝোতা, দূরত্ব বাড়ছে কি নেতানিয়াহুর সঙ্গে?

জুন ২০, ২০২৬

বেওয়ারিশ কুকুর নিধন বন্ধের দাবিতে প্রাণিপ্রেমীদের মানববন্ধন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT