কক্সবাজার

কক্সবাজারে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

অচেতন অবস্থায় পড়ে থাকা ব্যক্তির হাত, জরুরি পরিস্থিতির সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

অচেতন ব্যক্তির হাত মেঝেতে পড়ে আছে, এটি জরুরি পরিস্থিতির ইঙ্গিত দেয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের পেকুয়ায় ঝুলন্ত অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ১ জুলাই সকালে উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ নন্দিরপাড়া এলাকার আনু মিয়ার পুত্র বারেকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মো. আরিফ (১৮) সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিমা বাইম্যাখালী এলাকার আলি হোসেনর ছেলে।

পেকুয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য সাজ্জাদ হোসেন জানান, গতকাল নিহত কিশোর নন্দিরপাড়া খালার বাড়িতে বেড়াতে যায়, সকালে আত্নীয়-স্বজনরা রুমে ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ স্থানীয় ইউপি সদস্যর উপস্থিতিতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পিতা আলি হোসেন বলেন, আমার ছেলেকে আশু সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, সকালে খবর পাই আমার ছেলে খালার বাড়িতে ফ্যানের সাথে ঝুলছে। তিনি আরও বলেন, রাত ১২ টার দিকে আমার ছেলেকে কয়েকবার ফোন করে কথা বলার চেষ্টা করি। পরে ছেলে ফোন রিসিভি করে কাঁপা কাঁপা গলায় কথা বলে সে খালার বাড়িতে আছে, সকালে বাড়ি চলে আসবে। তিনি অভিযোগ করে বলেন, আমার ছেলেকে আশু নামে ছেলেটি মেরে ফেলছে, আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

এবিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস বলেন, ঝুলন্ত অবস্থায় ১৮ বছর বয়সী একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:পেকুয়া লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…