শিক্ষা

জাবিতে হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জাবি হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী সিয়াম মো. আরাফাত। মীর মশাররফ হোসেন হল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বি ব্লকের ১১৫ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সিয়ামের বন্ধু একই বিভাগের শিক্ষার্থী টগর বলেন, ‘আজ সন্ধ্যায় ইফতার শেষ করে সিয়ামের রুমে নক দিয়ে দেখি ভেতর থেকে দরজা লাগানো। পরে ৪৬তম ব্যাচের একজন রুমমেটের জানালা দিয়ে ওর ঝুলন্ত লাশ দেখতে পাই। আমরা দরজা ভেঙ্গে ওর লাশ জাবি মেডিকেলে নিয়ে আসি। পরে এখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

মেডিকেলে নিয়ে আসার আগেই সিয়াম মারা গেছে বলে নিশ্চিত করেছেন জাবি মেডিকেলের প্রধান অফিসার শামসুর রহমান।

বিষয়:জাবি জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয় লাশ উদ্ধার শিক্ষার্থী আত্মহত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…