চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৪:০১ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের পাশে নির্মাণাধীন ভবনের জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ১৬ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কোনার পাড়ায় গ্রেনেড দেখতে পেয়ে খবর দিলে হাজির হয় পুলিশ।

গিয়াস উদ্দিন আরও বলেন, বুধবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের কোনার পাড়ায় নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লিমিটেডের খোলা জায়গায় একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে স্থানীয় জনৈক ব্যক্তি পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ হ্যান্ড গ্রেনেডটি ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরী করে রেখেছে। আর হ্যান্ড গ্রেনেড পাওয়ার বিষয়টি সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। ওসি বলেন, সেনাবাহিনীর বিশেষ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার করা গ্রেনেডটি কারা, কীভাবে এনে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছে এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান মুহাম্মদ গিয়াস উদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারহ্যান্ড গ্রেনেড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘জুলাই-জুন’ পরিবর্তন করে ‘জানুয়ারি-ডিসেম্বর’ অর্থবছর চালুর প্রস্তাব বিরোধীদলীয় নেতার

জুন ২৯, ২০২৬

প্রেম করছেন অভিনেত্রী নাজনীন নীহা, প্রেমিক কে?

জুন ২৯, ২০২৬

করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করতে প্রধানমন্ত্রীর প্রস্তাব

জুন ২৯, ২০২৬

বাংলাদেশিদের সমর্থনের কথা শুনে যা বললেন পর্তুগিজ তারকা

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT