ফুটবল

কত নাম্বার জার্সি পরবেন হামজা চৌধুরী

হামজা চৌধুরী হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার হামজা চৌধুরী একটি ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের বিপক্ষে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে চলেছে হামজা চৌধুরীর। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা তারকা ইতিমধ্যে পৌঁছেছেন গ্রামের বাড়ি হবিগঞ্জে। শেফিল্ডের হয়ে ২৪ নম্বর জার্সি গায়ে মাঠে নামেন হামজা। লেস্টার সিটিতে থাকাকালীন পরতেন ১৭ নম্বর জার্সি। বাংলাদেশের হয়ে কত নম্বর জার্সি পরবেন উত্তর মিলেছে সেই কৌতূহলেরও।

সোমবার বিকেলে গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্বানঘাটের চৌধুরী বাড়িতে পৌঁছান হামজা। সেখানে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন। জানান ৮ নম্বর জার্সি পরে খেলার ইচ্ছের কথা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) তাকে ৮ নম্বর জার্সি দিতে প্রস্তুত। বাফুফের একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২৫ মার্চ। সৌদি আরবের তাইফে ১১ দিনের অনুশীলন ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ দল। ২০ মার্চ ভারতের পথে রওনা হবেন জামাল-রাকীবরা। শিলংয়ে হবে বাংলাদেশের ভারত পরীক্ষা। অভিষেক হবে হামজার।

বিষয়:প্রিমিয়ার লিগ বাংলাদেশ শেফিল্ড ইউনাইটেড সিলেট হবিগঞ্জ হামজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…