ধর্ম ও জীবন

হজযাত্রী নিবন্ধনে পাসপোর্ট বিষয়ক নতুন সুবিধা

মুসল্লিরা কাবা শরিফের সামনে প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুসল্লিরা কাবা শরিফের সামনে প্রার্থনা করছে, সৌন্দর্য ও ধর্মীয় গুরুত্বের জন্য এই ছবি গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ-১ শাখা হতে এই বিষয়ে পত্র জারি করে বলা হয়েছে, ২০২৬ সনের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর নিমিত্ত পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না।

উল্লেখ্য, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে আসছে ১২ অক্টোবর শেষ হবে আসন্ন ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম।

বিষয়:পাসপোর্ট হজযাত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…