চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি হজযাত্রীদের প্রশংসা করলেন সৌদির হজ উপমন্ত্রী

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
২:৪১ অপরাহ্ণ ০৮, জুন ২০২৩
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ সুলাইমান মাশাত বাংলাদেশি হজযাত্রীদের প্রশংসা করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র হজব্রত পালনে আসা সকল হজযাত্রীদের জন্য সুন্দরভাবে হজ পালনের ব্যবস্থাপনা করা রাজকীয় সৌদি সরকারের জন্য অত্যন্ত সম্মানের বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (৭ জুন) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মক্কাতে সৌদির হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রীর অফিসে সাক্ষাৎ করে এ বছর হজ এর সুব্যবস্থাপনার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই বছর বাংলাদেশ থেকে সব হাজী ‘মক্কা রোড ইনিশিয়েটিভ’ এর আওতায় হজ যাত্রার শুরুতেই ইমিগ্রেশন কার্যক্রম সুসম্পন্ন করায় তাদের হজ যাত্রা সহজ হয়েছে মর্মে উল্লেখ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি তিনি হজযাত্রীদের অনুকূলে দ্রুত ভিসা ইস্যু করার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ থেকে আগত হাজীদের পরিবহনের জন্য বিমানের আরও ১০টি ফ্লাইটের অনুমতি চাইলে উপমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন। উপমন্ত্রী ভবিষ্যতে হজ ব্যবস্থাপনাকে উন্নত করার জন্য সৌদি সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন।

উপমন্ত্রী বলেন, হজযাত্রী প্রেরণকারী দেশ সমূহের হজ এজেন্সির সংখ্যা সীমিত হলে হজ ব্যবস্থাপনা আরও সহজতর হবে এবং হাজীদের সমস্যা সমাধান করা সম্ভবপর হবে। তিনি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী তা সুবিবেচনার জন্য বাংলাদেশ সরকারকে অবহিত করা হবে মর্মে জানান। এ বছর বাংলাদেশ থেকে ১ লক্ষ ২২ হাজারের অধিক মানুষ পবিত্র হজব্রত পালন করবেন।

পরে রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়ার হাজীদের সেবা দানকারী প্রতিষ্ঠান ‘আল বাইত গেষ্টস’এর ভাইস প্রেসিডেন্ট উসামা দানেশ এর সাথে মক্কাস্থ তার কার্যালয়ে সাক্ষাৎ করে মিনা, আরাফার ময়দান ও মুজদালিফাতে বাংলাদেশি হাজীদের জন্য গৃহীত ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও কাজের অগ্রগতির খোঁজখবর নেন। অগ্রগতি পর্যালোচনা করে রাষ্ট্রদূত আল বাইত গেষ্টস এর কাজে সন্তোষ প্রকাশ করেন।

এ সকল বৈঠকে রাষ্ট্রদূতের সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যূলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশংসা
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

জুলাই ২৯, ২০২৬

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT