হবিগঞ্জে পলো দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা হয়েছে। বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও জাগিয়ে তুলেছে বানিয়াচংয়ের আতুকুড়া গ্রামবাসী ও নবীগঞ্জের বিজনা নদীর অববাহিকার পাঁচ গ্রামের মানুষ। বানিয়াচং উপজেলার আতুকুড়া বড়আন বিলে এবং নবীগঞ্জের বিজনা নদীতে এ প্রতিযোগিতা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার সৌখিন মাছ শিকারী প্রতিযোগিতাকে আকর্ষণীয় করে তুলে। মাছ ধরা প্রতিযোগিতা পরিণত হয় উৎসবে। হবিগঞ্জ থেকে চৌধুরী ফরিয়াদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট।








