চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন হালান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
হালান্ড বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার হাতে নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের প্রাচীনতম পেশাদার ক্রীড়া ট্রেড ইউনিয়ন হিসেবে খ্যাত প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) প্রতি বছর সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করে। ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের কারণে এবারের পুরস্কার জিতেছেন স্ট্রাইকার আর্লিং হালান্ড।

গত মৌসুমে ম্যানসিটির ট্রেবল শিরোপা জয়ে হালান্ড রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের আনন্দে মেতেছিল পেপ গার্দিওলার দল। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে নরওয়েজিয়ান তারকা ৫৩ ম্যাচে করেছিলেন ৫২ গোল।

ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুইন, জন স্টোনস, মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকা এবং হ্যারি কেনকে টপকে ইংল্যান্ড এন্ড ওয়েলস-এর পেশাদার ফুটবলারদের ট্রেড ইউনিয়ন পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড় হন ২৩ বর্ষী ফুটবলার।

Banglabid

এর আগে হালান্ড গত মে মাসে প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দ্য সিজন এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের খেতাব অর্জন করেছিলেন।

প্রিমিয়ার লিগে নিজের অভিষেক মৌসুমে রেকর্ড ৩৬ গোল করেছিলেন হালান্ড। ১৯৯৩-৯৪ মৌসুমে অ্যান্ডি কোল এবং ১৯৯৪-৯৫ মৌসুমে অ্যালান শিয়েরারের অভিষেক মৌসুমে করা ৩৪ গোলের রেকর্ড তিনি ভেঙেছিলেন। কোল ও শিয়েরারের সময়কালে প্রিমিয়ার লিগে হতো ৪২ ম্যাচ। বর্তমানে ৩৮ ম্যাচের লিগে হালান্ডের কীর্তির বেশ তাৎপর্য বহন করেছে। লিগে গড়ে প্রতি ৭৭ মিনিটে পেয়েছেন এক গোলের দেখা।

এদিকে, হালান্ডকে পেছনে ফেলে টানা চতুর্থ মৌসুমের জন্য মনোনয়ন পাওয়ার পর প্রথমবার পিএফএ’র বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন বুকায়ো সাকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুরস্কারম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৪, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত।

সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT