বাংলাদেশ

গুলশানে আগুন: ভবন থেকে লাফিয়ে আহত ৩

দুর্ঘটনা স্থান থেকে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিসের কর্মীরা একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ চালাচ্ছেন, ঘটনাস্থলে ক্রেন ও উদ্ধার সরঞ্জাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশান-২ এর ১২তলা ভবনে আগুন লাগার ঘটনায় ভবন থেকে তিনজন লাফ দিয়ে আহত হয়েছে বলে জানা গেছে। ১২ তলা ভবনের সপ্তম তলায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিস ও বিমানবাহিনী।

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সাথে যোগ হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। এখন পর্যন্ত ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকা পড়েছে অনেকে। ক্রেনের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। ভবনটিতে আটকে পড়াদের স্বজনরা ভবনটির নিচে জড়ো হয়েছেন।

বিষয়:আগুন গুলশানে আগুন ঢাকায় আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…