অর্থনীতি

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে গুলশান ক্লাবের অনুদান

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে গুলশান ক্লাবের অনুদান. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশান ক্লাবের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৪০ লাখ টাকা অনুদান দিয়েছে গুলশান ক্লাব।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ২ টার দিকে গুলশান ক্লাব লিমিটেডের পক্ষে এ অনুদানের চেক জমা দেওয়া হয়।

এসময় ক্লাব প্রেসিডেন্ট আনোয়ার রশীদ, পরিচালক (প্রশাসন) সাফিউস সামি আলমগীর এবং পরিচালক (ফাইনেন্স) মেহেজাবীন ভূঁইয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার এর সাথে সাক্ষাৎ করেন।

 

ডেলিগেটরা গুলশান ক্লাবের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে চল্লিশ লক্ষ টাকার একটি পে-অর্ডার বন্যা কবলিত দুর্গত মানুষের সহায়তার উদ্দেশে হস্তান্তর করেন।প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে গুলশান ক্লাবের অনুদান. Channel i News - চ্যানেল আই নিউজ

 

মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকী এসময় উপস্থিত ছিলেন।

গুলশান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়: দুর্যোগকালে দেশের পীড়িত জনসাধারণের কল্যাণ ও পুনর্বাসনে এই অনুদান হস্তান্তর করে গুলশান ক্লাব তার সামাজিক দায়বদ্ধতার দায়িত্ব পালন করতে পেরে আনন্দিত। বাংলাদেশ সরকার তথা যেকোন প্রতিষ্ঠানের সাথে ভবিষ্যতেও গুলশান ক্লাবের সকল সদস্য অনুরূপ উদ্যোগ গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিষয়:গুলশান ক্লাব ত্রাণ ও কল্যাণ তহবিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…